ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সচিবালয়ে ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে

অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৩ সময়
সচিবালয়ে ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এসময় সচিবালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা।


সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবনে) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।


জানা গেছে, সকাল থেকেই এক নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের এ ভবনের আশপাশে যেতে দেওয়া হচ্ছে না। ভবনটি ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নতুন নির্মিত এক নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে।


এর আগে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে গিয়েছিলেন ড. ইউনূস। সেদিনও উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা