ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

যৌতুক না পেয়ে পিতাকে মোবাইল কলে রেখে মেয়েকে নির্যাতন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে যৌতুক না পেয়ে পিতাকে মোবাইল কলে রেখে মেয়েকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫৫ সময়
যৌতুক না পেয়ে পিতাকে মোবাইল কলে রেখে মেয়েকে নির্যাতন ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে যৌতুক না পেয়ে পিতাকে মোবাইল কলে রেখে মেয়েকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

নির্যাতিতা শামীমা সুলতানা সাথী শৈলকুপা উপজেলার মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তার স্বামী হাসানুর জামান রিপন হাকিমপুর গ্রামের জলিল শেখের ছেলে। মেয়েটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতিতা সাথী জানান, ৩ মাস আগে হাসানুর জামান রিপনের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ে সময় তার বাবার বাড়ি থেকে সোনার গহনাসহ নগদ টাকা যৌতুক দেয়। বিয়ের কিছুদিন সবকিছু ভালো থাকলে ১ মাস পার হতে না হতেই যৌতুকলোভী রিপন টাকার জন্য সাথীকে চাপ দিতে থাকে।

পরিবারের কথা চিন্তা করে সাথী বাড়িতে কিছু বলেনি। ১ সপ্তাহ আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার দেবর ও ননদ তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে।

সাথীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সেবারের মত রক্ষা পায়। এরপর বিভিন্ন সময় টাকার জন্য রিপন ও তার পরিবারের লোকজন চাপ দিতে থাকে। সর্বশেষ শনিবার সাথীকে টাকা আনার কথা বললে সাথী অস্বীকার করে। পরে সাথীর পিতা শরিফুল ইসলামকে মোবাইল কলে রেখে বেধড়ক মারপিট করে দেবর, ননদসহ পরিবারের সদস্যরা। পরে শরিফুল ইসলাম মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

শরিফুল ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তারা মারপিট করেছে। এভাবে কোন মানুষকে নির্যাতন করতে পারে না। আমি এই নির্যাতনের বিচার চাই।

এ ব্যাপারে শৈলকুপা থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ