ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।মঙ্গলবার (৫
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২৫ সময়
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।


মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।


আটককৃতরা হলেন— ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার রাজোর গ্রামের মহেশ চন্দ্র (৬৫), হরিপুর উপজেলার ধীরগঞ্জের ওয়ালিদ (১৮), বালিয়াডঙ্গী উপজেলার বেলতলা গ্রামের রব্বানি আলম (৩৫), একই গ্রামের রাফি (০৯), একই উপজেলার সরকার বস্তি গ্রামের মামুন (৩৩), মামুনের স্ত্রী মোছা ময়না (৩১), মামুনের ছেলে মোশারফ (১২), মামুনের ছেলে রহমত উল্লাহ (০৪), একই উপজেলার বেলতলা গ্রামের মামুনুর রশিদ (৩০), মামুনুর রশিদের স্ত্রী সোহানা (২০), মামুনুর রশিদের শিশু সন্তান সাহেরা বানু (০৬), মামুনুর রশিদের শিশু সন্তান নুরুজ্জামান (০৪) ও মামুনুর রশিদের আরেক শিশু সন্তান নুর নবী (০২)।


ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি বলেন, আটককৃত বাংলাদেশিরা দির্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করছিলেন। গত ৫ আগস্ট রাতে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বোররা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ৫০ বিজিবি’র অধীনস্থ বুজরুক বিওপি এলাকার সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, বুধবার আটক বাংলাদেশিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা