ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

মাধবদীতে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

নরসিংদীর শিল্পশহর মাধবদীর সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সোনার বাংলা মার্কেটের এপক্সে ও
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৬ সময়
মাধবদীতে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ছবি : সংগৃহীত

নরসিংদীর শিল্পশহর মাধবদীর সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সোনার বাংলা মার্কেটের এপক্সে ও বাটা কোম্পানীর শোরুম, ইলেক্ট্রনিক, মুদিসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। এসময় তারা আগুন নেভানোর চেষ্টার করে এব পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী থেকে ৫টি ইউনিট এসে ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।


মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মো রায়হান বলেন, মার্কেটের দোকানগুলো দোতলা বিশিষ্ট টিনশেড, উপরের তলায় গোডাউন এবং সেখানে ইলেকট্রিক মালামাল ও জুতা ভর্তি মাল ছিল। দুটি দোকানের আংশিক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকানের সঙ্গে দুটি ভ্রাম্যমান দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধবদী বাজার ফায়ার স্টেশন, নরসিংদী ফায়ার স্টেশন কর্তৃক আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।


নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, সকাল প্রায় সারে সাতটার দিকে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথেই বের হয়ে যাই। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এর ফলে কয়েকশত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার