ঢাকা | |

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৬
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৯ সময়
কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান ছবি : সংগৃহীত

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (৬ আগস্ট) দুপুরে দুদক এ অভিযান পরিচালনা করে ।


আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের ২৫২টি দোকান বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।


দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।


সব বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর