ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৮ সময়
ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা ছবি : সংগৃহীত

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।


বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪-৮৮ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এ মাত্রা ৮৮ মিলিমিটারের বেশি হয়ে অতিভারী বর্ষণে রূপ নিতে পারে।


এ পরিস্থিতিতে বিশেষভাবে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়েছে, কারণ অতিবৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা