ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

৫৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জর্জ কস্তা

এফসি পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক জর্জ কস্তা মাত্র ৫৩ বছর বয়সেই পাড়ি দিলেন না ফেরার দেশে। মৃত্যুর
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
৫৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জর্জ কস্তা
এফসি পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক জর্জ কস্তা মাত্র ৫৩ বছর বয়সেই পাড়ি দিলেন না ফেরার দেশে। মৃত্যুর আগে তিনি পোর্তোর ফুটবল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

পোর্তোর ট্রেইনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি। নিজের খেলোয়াড়ীয় জীবনে সব মিলিয়ে ৫৩০ ম্যাচ খেলেছেন কস্তা। এর মধ্যে ৩৮৩ ম্যাচ খেলেছেন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর হয়ে। আর পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন ৫০ ম্যাচ। কস্তার নেতৃত্বে ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পোর্তো। তার আগের বছর উয়েফা কাপ জয়ী দলের নেতৃত্ব দেন তিনি। এ ডিফেন্ডার ক্লাবটিকে ৮ বার পর্তুগিজ লিগ জিততেও সহযোগিতা করেছিলেন। ক্লাবের এ কিংবদন্তিকে নিয়ে পোর্তো এক বিবৃতিতে লেখে, ‘জর্জ কস্তা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, মাঠের ভিতরে এবং বাইরে, এফসি পোর্তোর মূল্যবোধের প্রতীক ছিলেন। 

তিনি ছিলেন নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অদম্য জয়ের চেতনা। তিনি তার প্রজন্মের সমর্থকদের উপর ছাপ রেখেছিলেন এবং পোর্তিসমোর প্রতীক হয়ে উঠেছিলেন।’ ২০০৪ সালে কস্তার নেতৃত্বে যখন পোর্তো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, সে সময় কোচের দায়িত্বে ছিলেন জর্জ মরিনহো। নিজের শিষ্যের প্রয়াণে মর্মাহত মরিনহো। রটারডমে ফেয়েনুর্দের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব খেলবে তার দল ফেনেরবাচে।

তার আগে সংবাদ সম্মেলনে কস্তাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মরিনহো। স্মৃতিরোমন্থন করে কস্তার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। এসময় কস্তা তাকে কী বলতেন, সেটা কল্পনা করে তিনি বলেন, ‘জনাব, কান্না থামাও। কাল তোমার ম্যাচ আছে এবং ছেলেরা তোমাকে প্রস্তুত এবং শক্ত দেখতে চায়।’ খেলোয়ড়ী জীবন ছাড়ার পর একাধিক ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন কস্তা। গত বছরের এপ্রিলে তিনি স্পোর্টস ডিরেক্টর হিসেবে সাবেক ক্লাব পোর্তোতে ফিরে আসেন। কস্তা আজীবন পোর্তোর ভালোবাসায় সিক্ত থাকবে জানিয়ে ক্লাবটি তাদের বিবৃতিতে আরও লেখে, ‘জর্জ কস্তার কীর্তি সব সময় পোর্তোর সমর্থকদের স্মৃতিতে থাকবে। তুমি কখনো মুছে যাবে না, নেতা।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু