ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আশুগঞ্জে সরকারি জায়গায় এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডের জিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভূমি অফিসের জায়গায় জুলাই স্মৃতিচারণ এবং শহীদদের জন্য দোয়ার আয়োজন করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
আশুগঞ্জে সরকারি জায়গায় এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডের জিডি ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভূমি অফিসের জায়গায় জুলাই স্মৃতিচারণ এবং শহীদদের জন্য দোয়ার আয়োজন করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) দফায় দফায় উপজেলা প্রশাসন ও এনসিপির মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।


সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অনুমতি না নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান করতে এনিসিপির নেতাকর্মীরা ভূমি কার্যালয় চত্বরে ঢুকেন। একপর্যায়ে তারা সেখানে ঢেকে রাখা একটি ম্যুরালের চারপাশের টিনের বেড়া সরিয়ে নেন। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেন। এ নিয়ে এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের কথা কাটাকাটি হয়।


অভিযুক্তরা হলেন, এনসিপি আশুগঞ্জ উপজেলার সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু মোল্লা, সমন্বয়কারী সুমন মৃধা ও জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ।


কাজী তাহমিনা সারমিন বলেন, অফিসের সীমানায় থাকা টিনের বেড়া খুলে এনসিপির লোকজন ঢুকে পড়েন। এ সময় তারা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান। আমি তাদের অন্যত্র অনুষ্ঠান করার কথা বললেও তারা শোনেননি। এছাড়া, তারা বিভিন্ন রকম ভয়ভীতিও দেখান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ জানান, অনুমতি ছাড়া সরকারি অফিসের ভেতরের জায়গায় অনুষ্ঠানের আয়োজন করতে তাদের নিষেধ করা হয়। বারবার এটি বলার পরও তারা সেখান থেকে সরেননি। এ ঘটনায় আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


এ বিষয়ে জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ বলেন, অনুষ্ঠানের অনুমতি নিতে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারকে (ইউএনও) ফোন দিয়েছিলাম। কিন্তু তিনি অনুমতি দেননি। এছাড়া উনার সঙ্গে তেমন কথা হয়নি। তাদের অভিযোগ মিথ্যা। কিন্তু এর আগে এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি পালন করা হয়েছে। তখন কোনো বাঁধা দেয়া হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা