ঢাকা | |

গাজীপুর মেট্রোপলিটনের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে কাল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সকল থানায় আগামীকাল রোববার থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। আজ শনিবার
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
গাজীপুর মেট্রোপলিটনের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে কাল ছবি : সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সকল থানায় আগামীকাল রোববার থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। আজ শনিবার (৩ আগস্ট ) বাংলাদেশ পুলিশের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে, ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারাদেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।


উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তিসংক্রান্ত জিডি করা যেত।


আরও বলা হয়, আগামীকাল রোববার থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।


রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।


বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে