ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান

নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান ছবি : সংগৃহীত

নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন।


নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনও অনেক জায়গায় আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে।


নানা ইস্যুতে অন্য দলগুলোর সাথে সম্প্রতি বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কি না— এ বিষয়ে তিনি বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।


আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও মানুষের মধ্যে আতঙ্ক কাটানোর পাশাপাশি আইনের শাসন নিশ্চিতেও দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ