ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ ফ্রি কিক থেকে মেসির দুর্দান্ত গোল, তবু জিততে পারল না ইন্টার মিয়ামি

সাতক্ষীরা-৪: বিএনপির পর সীমানা পরিবর্তনের প্রতিবাদ জানালো জামায়াতও

নির্বাচন কমিশন প্রস্তাবিত সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (২ আগস্ট) বেলা ১১টার
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ২:৪২ সময়
সাতক্ষীরা-৪: বিএনপির পর সীমানা পরিবর্তনের প্রতিবাদ জানালো জামায়াতও

নির্বাচন কমিশন প্রস্তাবিত সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।


মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ জুলাই নির্বাচন কমিশন শ্যামনগর ও আশাশুনি মিলে সাতক্ষীরা-৪ আসনের যে খসড়া প্রস্তাবনা প্রকাশ করেছে, সেটি বাতিল করতে হবে। সাতক্ষীরার পাঁচটি আসন ফিরিয়ে দিয়ে শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক।


অন্যথায় পূর্বে শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক এলাকা নিয়ে যে সাতক্ষীরা-৪ আসন ছিল, সেটি ফিরিয়ে দেয়ার দাবিও জানান তারা।


মানববন্ধনে অংশ নেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিমসহ আরও অনেকে।


উল্লেখ্য, গত ৩০ জুলাই বিকেলে একই কারণে প্রতিবাদ জানায় বিএনপি। ওই দিন রাতেই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছিল দলটির নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়