ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রাহুলের সঙ্গে লেগে গেল আম্পায়ার ধর্মসেনার

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে বিতর্ক থামার কোনও নাম নেই। এ বার ঝামেলায় জড়িয়ে পড়লেন খোদ আম্পায়ার। শ্রীলঙ্কার আম্পায়ার কুমার
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:৯ সময়
রাহুলের সঙ্গে লেগে গেল আম্পায়ার ধর্মসেনার
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে বিতর্ক থামার কোনও নাম নেই। এ বার ঝামেলায় জড়িয়ে পড়লেন খোদ আম্পায়ার। শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে লেগে গেল কেএল রাহুলের।

ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতের জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণ এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটের মধ্যে তর্কতর্কি চলছিল। তখন ধর্মসেনার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন রাহুল। কৃষ্ণের হয়ে কথা বলতে এগিয়ে যান রাহুল। তখনই ধর্মসেনার সঙ্গে তাঁর ঝামেলা লাগে। দেখে নেওয়া যাক দু’জনের মধ্যে কী তর্কাতর্কি হয়েছিল।

রাহুল বলেন,  আপনি কী চান? আমরা চুপ করে থাকি?
ধর্মসেনা বলেন, আপনি কি চাইবেন কোনও বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলবে? না, এটা করা যায় না। না রাহুল, আমরা এটা হতে দিতে পারি না।
এর পর রাহুল বলেন, আপনি কী চান বলুন তো? শুধু ব্যাট আর বল করে বাড়ি ফিরে যাব?
ধর্মসেনা বলেন, আমরা এটা নিয়ে ম্যাচের পর আলোচনা করব। আপনি এ ভাবে কথা বলতে পারেন না।

ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে প্রসিদ্ধের একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। তা দেখে প্রসিদ্ধ কিছু একটা বলেন রুটকে। পরের বলেই জবাব দেন রুট। পয়েন্ট দিয়ে চার মারেন তিনি। তার পরেই নিজেকে সামলাতে পারেননি রুট। হেঁটে প্রসিদ্ধের কাছে গিয়ে রুটকে কিছু বলতে শোনা যায়। তাঁকে দেখে যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। সাধারণত রুট এতটা মেজাজ হারান না। প্রসিদ্ধও চুপ ছিলেন না। তিনিও জবাব দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ