ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে ২ উপদেষ্টার স্ট্যাটাস

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে ২ উপদেষ্টার স্ট্যাটাস ছবি : সংগৃহীত

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


শুক্রবার (১ আগস্ট) রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। 


অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’


এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মতামত জানাতে এই খসড়ার একটি কপি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পাঠানো হয়েছে।


সরকারি একটি দায়িত্বশীল সূত্রমতে, আগামী ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা