ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

ঝিনাইদহে চুরি হওয়া শতাধিক মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

ঝিনাইদহ জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিদের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৫, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৫, দুপুর ৪:২ সময়
ঝিনাইদহে চুরি হওয়া শতাধিক মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ ছবি : সংগৃহীত

ঝিনাইদহ জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিদের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোনের মাধ্যমে হাতিয়ে নেয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের মাঝে বুঝিয়ে দিয়েছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দেশের বিভিন্ন জেলা থেকে এসব টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের মাঝে এসব ফোন ফিরিয়ে দেয়া হয়।


জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট-এর মাধ্যমে সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে সেবা দিয়েছে পুলিশ। একই সাথে নিখোঁজ হওয়া অন্তত ১২ জনকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশের সাইবার সেল।


পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। এছাড়াও সূত্রবিহীন হত্যাকাণ্ড সহ চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা ও অপরাধীদের শনাক্তে সাইবার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ওসি ( ডিবি) মো. আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইখলাচুর রহমান মিঠু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা