ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনব প্রতারণার ফাঁদ, চক্রের ২ সদস্য গ্রেফতার

ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সেজে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
অভিনব প্রতারণার ফাঁদ, চক্রের ২ সদস্য গ্রেফতার ছবি : সংগৃহীত

ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সেজে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সোমবার (২৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার ব্যক্তিরা হলেন: তানভির হোসেন (৪২) ও তৌহিদুজ্জামান তুহিন (৩১)।


বুধবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সিআইডি।


সিআইডি জানায়, তানভির হোসেন দীর্ঘদিন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। এই চক্রের সদস্যরা নিজেদের কখনও ‘হেড অব মর্টগেজ অ্যান্ড লোন’, কখনও ‘কমার্শিয়াল ম্যানেজার’ কিংবা ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি)’ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।


এরপর ভুয়া পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের বীমা রিকুইজিশন জমা দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশ্বাস স্থাপন করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।


সিআইডি আরও জানায়, রাজধানীর পল্টন থানার একটি প্রতারণার মামলায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি চৌকস দল তানভির হোসেন ও তৌহিদুজ্জামানকে গ্রেফতার করে।


এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিমকার্ড, বিভিন্ন ব্যাংকের চেকবই, ভুয়া পরিচয়পত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়।


তাদের বিরুদ্ধে আরও একাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে বলে জানায় সিআইডি।


চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে সিআইডি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম