ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভারী বৃষ্টির কারনে বেইজিংয়ে অন্তত ৩০ জনের মৃত্যু

কয়েক দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের রাজধানী বেইজিং। এখনও পর্যন্ত সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
ভারী বৃষ্টির কারনে বেইজিংয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
কয়েক দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের রাজধানী বেইজিং। এখনও পর্যন্ত সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইম্‌স’। ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুন এবং ইয়াংকিং জেলা।

চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিয়ুন জেলার দু’টি এলাকায়। ওই এলাকাগুলিতে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত (স্থানীয় সময় পর্যন্ত) ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সে দেশের আবহাওয়া দফতর। ফলে হড়পা বান, ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের ৩১টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতির পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও ১৬টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেজিং লাগোয়া ১৩৬টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চিনের সিসিটিভি নিউজ় জানিয়েছে, সড়ক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিংয়ের প্রশাসন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস