ঢাকা | |

দুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুদিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ২:৫১ সময়
দুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি ছবি : সংগৃহীত

চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুদিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি।


এ দিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।



সংশ্লিষ্টরা জানান, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক-শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের দাবি তর্কাতর্কির একপর্যায়ে এক বাসচালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা।


সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।


অন্যদিকে, রাজশাহীর শ্রমিকরা দাবি করেন, পরবর্তীতে তাদেরও এক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা অটোরিকশা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার বাসিন্দা তারেক রহমান বলেন, ‘শ্রমিকদের কিছু হলেই তারা বাস বন্ধ করে দেন। আর ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আমরা খুবই অসহায় তাদের কাছে।’


রবিউল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, ‘এসব বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত। তাদের (শ্রমিকদের) সমস্যা তারা সমাধান করবে, কেন যাত্রীদের জিম্মি করতে হবে। আর কেনই বা বাস চলাচল বন্ধ করে দিতে হবে।’


চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, আমরা যাত্রীদের অসুবিধা কখনই করতে চাই না। কিন্তু মারামারির ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চালকরা বাস চালাতে চাচ্ছেন না। আমরা চেষ্টা করছি বিষয়টির সমাধান করার। আজ না হলেও আগামীকাল মঙ্গলবার থেকে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড