ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

ভোটের আনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ১১:৩১ সময়
ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ছবি : সংগৃহীত

ভোটের আনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


অভ্যুত্থানের শহীদ ১১ জনের পরিবারের সাথে সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাক বাংলোতে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। খোঁজ-খবর নেন স্বজনদের। পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।


এসময় নাহিদ বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। উচ্চ কক্ষ ভোটের আনুপাতিক হারে হতে হবে, আসন অনুসারে হওয়া যাবে না। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সাক্ষর হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাহিদ। এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদে সাক্ষরের বিষয়টি বিবেচনা করা হবে।


শহরের তমালতলা এলাকা থেকে বের হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ফৌজদারি এলাকায়। পরে সেখানে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে। এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ