ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পটুয়াখালীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে ট্রলার থেকে পড়ে নদীতে নিখোঁজ যুবক ইমরান শরীফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ জুলাই) সকালে
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ২:২২ সময়
পটুয়াখালীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ট্রলার থেকে পড়ে নদীতে নিখোঁজ যুবক ইমরান শরীফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (২৭ জুলাই) সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেলে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত ইমরানের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেবের চর এলাকায়।


এর আগে, শুক্রবার দুপুরে ট্রলারে কালাইয়া বন্দরের বরফকলে উদ্দেশে যাচ্ছিলেন ইমরান। নিম্নচাপের প্রভাবে তেঁতুলিয়া নদীর ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পরে নিখোঁজ হন তিনি।


নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ বলেন, ইমরান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার পরিজন নদীতে অনেক খোঁজাখুজি করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নদীর পাড়ে তার মরদেহ ভেসে ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।


এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, গত দুইদিন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। সকালে পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের খবর জানায়। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ