ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভারতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারত থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে দেশটিতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, দুপুর ৩:১ সময়
ভারতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারত থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে দেশটিতে থাকা কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না। ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় অগনিত ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। এজন্য মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এ সময় অভ্যুত্থানের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ