ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নারী ফুটবল বিশ্বকাপে চুমু-বিতর্ক, রুবিয়ালেসের শাস্তি দাবি হারমোসার

নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৫১ সময়
নারী ফুটবল বিশ্বকাপে চুমু-বিতর্ক, রুবিয়ালেসের শাস্তি দাবি হারমোসার ছবি : সংগৃহীত
নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। এই ঘটনা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। বরং চুমু-বিতর্কে মুখ খুলেছিলেন খোদ স্পেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। দেশটির সরকারের কয়েকজন মন্ত্রী রুবিয়ালেসের পদত্যাগও দাবি করেছেন। এবার রুবিয়ালেসের শাস্তি দাবি করেছেন হারমোসা নিজেই।

হারমোসার পক্ষে রুবিয়ালেসের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তার অ্যাজেন্সি ও খেলোয়াড়দের সংগঠন 'ফুটপ্রো'। এক যৌথ বিবৃতিতে হারমোসা বলেন, 'আমার ইউনিয়ন ফুটপ্রো ও আমার অ্যাজেন্সি টিএমজে আমার স্বার্থ রক্ষা করবে এবং এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। '

এদিকে বিবৃতিতে 'ফুটপ্রো' বলেছে, 'এ ধরনের আচরণ যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এধরনের আচরণকে অগ্রহণযোগ্য মনে করি এবং নারী ফুটবলারদের রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। '

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের প্রত্যেক ফুটবলারকে জড়িয়ে ধরে চুমু খান রুবিয়ালিস। তবে হারমোসাকে তিনি শুধু জড়িয়েই ধরেননি, আচমকা তার ঠোঁটে চুমু খেয়ে বসেন। যা নিয়ে তোলপাড় শুরু হয় স্প্যানিশ ফুটবলে। বিষয়টি ভালোভাবে নেননি হারমোসাও। ড্রেসিংরুমে ফিরে তিনি জানান, রুবিয়ালেসের আচরণ ভালো লাগেনি তার। এরপর থেকেই মূলত বিতর্ক ডালপালা মেলতে শুরু করে।

রুবিয়ালেসের বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ শুরু হয়েছে। তার পদত্যাগের দাবির পাশাপাশি কঠোর শাস্তি দাবি করছেন অনেকে। যদিও নিজের অমন আচরণের কারণ হিসেবে বিশ্বকাপে জেতার পর মুহূর্তের উত্তেজনাকে দায়ী করেছিলেন রুবিয়ালেস। দোষ স্বীকার করে ক্ষমাও চান তিনি। কিন্তু তার যুক্তি ধোপে টেকেনি। 
 
রুবিয়ালেসের মন্তব্যকে যথেষ্ট মনে করেননি স্পেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। তবে স্প্যানিশ ফুটবলের প্রধানকে বরখাস্ত করার এখতিয়ার নেই তার। কিন্তু তিনি জানিয়ে দেন, এ ধরনের আচরণ কিছুতেই বরদাস্ত করা হবে না। স্পেনের সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার ইয়োলান্দা দিয়াজ থেকে শুরু করে স্প্যানিশ নারী শীর্ষ লিগ লিগা-এফ এর কর্তারাও রুবিয়ালেসের পদত্যাগ দাবি করেছেন।

ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ফিফার আইন অনুযায়ী রুবিয়ালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগামীকাল শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই রুবিয়ালেসকে পদত্যাগে বাধ্য করা হবে।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা