ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৪০ সময়
ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন।

আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এরমাধ্যমে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস। 

মঙ্গলবার ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় তিনদিনের এ শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।

বুধবার জোটের শীর্ষ নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরমধ্যে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিকসের পরিধি বাড়ানো এবং ডলারবিহীন লেনদেনের বিষয়টি। এদিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান, নতুন সদস্য যুক্ত করে ব্রিকসের পরিধি বাড়াতে সম্মত হয়েছে বাকি দেশগুলো। তিনি আরও জানান, এবারের সম্মেলনেই নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ