ঢাকা | |

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবের পক্ষে বিএনপি

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪০ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪০ সময়
সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবের পক্ষে বিএনপি ছবি : সংগৃহীত

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে সরে এসেছে দলটি। শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও আজ (বুধবার) সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি। 

রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এসব পদের নিয়োগের বিধান বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে। তবে বাকি ৪টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি। এক্ষেত্রে ৭ জনের জায়গায় ৫ জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করেছে বিএনপি। সিলেকশন কমিটিতে থাকবেন, সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি। 



এর আগে, মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউটের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সভা। তাদের অভিযোগ, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিট আমলের মতো আচরণ করেছে। পরে অবশ্য সভায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস