ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

শিক্ষা উপদেষ্টা জানালেন— স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেয়া হবে

গত ২২ ও ২৪ জুলাইয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে সকালে ও বিকেলে নেয়া হবে। অর্থাৎ
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
শিক্ষা উপদেষ্টা জানালেন— স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেয়া হবে ছবি : সংগৃহীত

গত ২২ ও ২৪ জুলাইয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে সকালে ও বিকেলে নেয়া হবে। অর্থাৎ ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে।


স্থগিত পরীক্ষার নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে। তবে পরীক্ষাগুলো কবে হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।


আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এ দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়।


রুটিন অনুযায়ী ২২ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা