ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাহাড়ে
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৬:১৩ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৬:১৩ সময়
২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাহাড়ে জাতীয়তাবাদের নামে পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। আজ রোববার দুপুরে রাঙ্গামাটির বনরুপা সিএনজি স্টেশন চত্বরে জেলা এনসিপি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ সব কথা বলেন।

তিনি বলেন, ৭২ এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশে রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। আমরা সকল বিভেদ ঊর্ধ্বে রেখে সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই, যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে কোনো  নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল)। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলীয় নেতা এস এম সুজা উদ্দিন,রুবাইয়া শ্রেষ্ট্রা তংচংগ্যা প্রমুখ।

পথ সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।  এর আগে  নেতৃবৃন্দ জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া ও রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় এনসিপি আয়োজিত আলাদা পথ সভায় বক্তব্য রাখেন। এনসিপি নেতারা আজ দুপুরে রাঙ্গামাটি শহরে এসে পৌঁছান। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রা শুরু  করে শহরের প্রধান সড়ক হয়ে বনরুপা সিএনজি চত্বরে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে শুরু হয় পথসভা।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ