ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেন আখতার হোসেন

বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রের সুরক্ষা দেয়া সম্ভব নয় এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৩২ সময়
পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেন আখতার হোসেন ছবি : সংগৃহীত

বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রের সুরক্ষা দেয়া সম্ভব নয় এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণতন্ত্রের সুরক্ষায় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন করতে হবে৷


শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


 

শুধু ক্ষমতার পালাবদলের জন্য ২৪ এর গণঅভ্যুত্থান হয় নাই বলেও জানান আখতার হোসেন।

 

তিনি আরও বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেয়া সম্ভব নয়, গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের আগেই মৌলিক সংস্কার করতে হবে এবং ক্ষমতার ভারসাম্যের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।


পিআর হলে উচ্চকক্ষ চাই না যারা বলেন তারা জাতির সঙ্গে প্রতারণা করে বলেও মন্তব্য করেন তিনি।

 

আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,  বিচার না করলে ২৪ এরসঙ্গে বেইমানী করা হবে।


রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার সিদ্ধান্ত নিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বলেও জানান তিনি।

 

এদিকে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসেছেন সড়ক-নৌ এবং রেলপথে। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি আদায়ের ডাক দলটির। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর রাজধানীতে উন্মুক্ত সমাবেশ করতে পেরে উজ্জীবিত জামায়াত নেতাকর্মীরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা