ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আজ জামায়াতের জাতীয় সমাবেশ শুরু হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, সকাল ৯:৭ সময়
আজ জামায়াতের জাতীয় সমাবেশ শুরু হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

সমাবেশকে সফল করতে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উদ্যানজুড়ে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন, নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। উপস্থিত জনতার জন্য মঞ্চের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত চেয়ার।

ব্যবস্থাপনার অংশ হিসেবে স্থাপন করা হয়েছে ৫০০-র বেশি অস্থায়ী টয়লেট ও ১ হাজার অজুর পানির কল। এছাড়া মঞ্চের দুই পাশে থাকছে দুটি বড় জায়ান্ট স্ক্রিন এবং আশপাশের গুরুত্বপূর্ণ ৫০টিরও বেশি পয়েন্টে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। পুরো ঢাকা শহরজুড়ে স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি মাইক, যাতে দূরবর্তী এলাকাতেও বক্তব্য পৌঁছে যায়।

নেতা-অতিথিদের জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছে মঞ্চের সামনে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠের ভেতরে ও বাইরে বসানো হয়েছে একাধিক মনিটরিং সেল। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক, যাদের আটটি বিভাগের আওতায় ভাগ করা হয়েছে।

যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে জামায়াত নেতারা ট্রাফিক পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ঢাকা শহরে প্রবেশকারী বাসগুলোর ড্রপিং পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে আগেভাগেই।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, লাখো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এই সমাবেশে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?