ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নুসরাত ফারিয়া ফেসবুক স্প্যাটাসে নানা গুঞ্জন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, বিকাল ৬:০ সময়
নুসরাত ফারিয়া ফেসবুক স্প্যাটাসে নানা গুঞ্জন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের নানা মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা এই তারকা বুধবার (১৬ জুলাই) সকালে একটি রহস্যময় স্ট্যাটাস দেন, যা তার ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

নুসরাত ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন:
"সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে… আমি ছেড়ে দিলাম।"

তার এই বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। ভক্তরা মন্তব্যে ভালোবাসা জানানো ছাড়াও স্ট্যাটাসের অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করছেন।

একজন ভক্ত লিখেছেন, "১০০% রাইট বলেছেন। নুসরাত ফারিয়া আপু সময় সবসময় তার যোগ্য জবাব দেয়।"
আরেকজন লিখেছেন, "দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।"

কারও কারও মন্তব্যে ছিল আরও আবেগ, একজন লেখেন, "অসাধারণ কথা, অসাধারণ যুক্তি। আপনি এবং দুলাভাই কখনো অযৌক্তিক কথা বলতে পারেন না। পাশে থাকবেন আপু।"

এখন পর্যন্ত নুসরাত ফারিয়া নিজে বিষয়টি খোলাসা করেননি। তবে তার এই স্ট্যাটাসকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এটি কি ব্যক্তিজীবনের কোনো ইঙ্গিত, না কি ক্যারিয়ার ঘিরে কোনো মন্তব্য—সে বিষয়ে সবাই এখন অপেক্ষায়।

নুসরাত ফারিয়া এর আগে যেমন গানের মঞ্চে, তেমনই সিনেমার পর্দায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তার প্রতিটি স্টেপ ভক্তদের জন্য যেমন চমক, তেমনি নানা গুঞ্জনের উৎস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা