ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। থানায়
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৩:৯ সময়
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 


থানায় অভিযোগ দাখিলের পর বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন, আরমান হোসেন (৩০), সাকিব আলম (২০), সাদ্দাম হোসেন (৩২), এনায়েত হোসেন (২৫)। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা। 


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য ভাইবোনছড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ভুক্তোভোগী। পূজা অনুষ্ঠান শেষে তার দূর সম্পর্কের কাকার ভাড়া বাসায় ওঠেন। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে পাশের একটি রুমে নিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।


অষ্টম শ্রেণির এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, থানায় ধর্ষণের একটি মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা