ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের দারুণ জয়

পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বিপক্ষে ১৭ নম্বরে থাকা দলের খেলা। সেই শীর্ষ দলটা আবার কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৫ সময়
নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের দারুণ জয় ছবি : সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বিপক্ষে ১৭ নম্বরে থাকা দলের খেলা। সেই শীর্ষ দলটা আবার কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল। তাদের ডাগআউটে ফেলিপে লুইসের মতো প্রতিভাবান কোচ। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফ্লামেঙ্গোর জয়ের পক্ষেই বাজির পাল্লা ভারী হবে। কিন্তু রেলিগেশন অঞ্চলে থাকা দলটায় তো নেইমারের মতো জাদুকর খেলছেন। ইনজুরিতে জর্জর নেইমারও তো কম ভয়ঙ্কর নন। যার প্রমাণ পাওয়া গেল মাঠেই।


বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রাজিলিয়ান সিরি আ'য় নেইমারের নৈপুণ্যে ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে সান্তোস। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার।


বল দখলে ফ্লামেঙ্গোর চেয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে সমান তালেই পাল্লা দিয়েছে সান্তোস। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে। নেইমারের দলের ৮টি শটের ৪টি লক্ষ্যে ছিল।


ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে ফেরা নেইমার এদিন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলেও এদিনের খেলায় ঠিকই সেরা সময়ের ঝলক দেখা গেছে তার পায়ে। ৮৪ মিনিটে গুইলের্মের পাস থেকে গোলটাও করেছেন দারুণ। মাঝমাঠে ফ্লামেঙ্গোর এক খেলোয়াড় বল হারালে সান্তোসের খেলোয়াড় তা বাঁ প্রান্তে লম্বা করে বাড়ান। গুইলের্মে বল পেয়ে ডি-বক্সে বাড়ান। নেইমার বল পেয়ে ফ্লামেঙ্গোর ডিফেন্ডারদের কাটিয়ে আলতো টোকায় জালে পাঠান।


চলতি মৌসুমে এটি সান্তোসের হয়ে নেইমারের চতুর্থ গোল। লিগে অবশ্য পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন এই ৩৩ বছর বয়সী। এই গোলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার।


৩৩ বছর বয়সী নেইমার সিনিয়র ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৭৩২ ম্যাচ। তাতে ৪৪৩ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৭টি।


ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন নেইমার। ৩টি চান্স তৈরি করেছেন, যার মধ্যে দুটিই ছিল বিগ চান্স। সফলভাবে ড্রিবল করেছেন ২বার।


এই জয়ে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েট নিয়ে ১৩ নম্বরে উঠেছে সান্তোস। ম্যাচ হারলেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্লামেঙ্গো। 


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা