ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করবো। সমুন্নত করবো।

আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পথসভায় বাধা ও সভাস্থলে হামলা নিয়ে তিনি বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকেও বাধা দেওয়া হয়েছে। দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেবো ইনশাআল্লাহ।

গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আপনারা যারা গণ-অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন—আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে না পারে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ আপনাদের জমি দখল করেছে। বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করবো, মান-মর্যাদা রক্ষা করবো।

তিনি বলেন, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সমগ্র বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো; কারা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা আশ্রিত রয়েছে, কারা দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে এই বিচার না হলে আমরা আবার আসব গোপালগঞ্জে। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?