ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে সরকার

সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ বাড়িয়েছে সরকার। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ বিধিমালায় এ তথ্য
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ৩:১৫ সময়
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে সরকার
সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ বাড়িয়েছে সরকার। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে। গত ১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন এই নীতিমালা জারি করা হয়েছে।

২০১৬ সালের বিধিমালা অনুযায়ী, কোনো ব্যক্তিকে পিস্তল কিংবা রিভলবারে লাইসেন্স নিতে হলে কমপক্ষে ৩ লাখ টাকার আয়কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বর্তমানে সেটি বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

ব্যক্তি পর্যায়ে লাইসেন্সের পিস্তল ও রিভলবার ফি ছিল ৩০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক ও শর্টগানের ফি ছিল ২০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পিস্তল বা রিভলবার নবায়ন ফি ছিল ১০ হাজার, সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক, শর্টগান ও রাইফেলের ফি ছিল ৫ হাজার টাকা, সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে ২০ হাজার টাকা ছিল। সেটি বাড়িয়ে লং ব্যারেল ৫০ হাজার টাকা করা হয়েছে। লাইসেন্স নবায়ন লং ব্যারেল ফি ছিল ৫ হাজার টাকা। সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। লং ব্যারেল ইস্যু ফি ছিল ২০ হাজার টাকা, সেটি বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

প্রতিষ্ঠান পর্যায়ে বন্দুক, রাইফেল ও শর্টগানের লং ব্যারেল ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি লং ব্যারেল ৫ হাজার টাকা ছিল। সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ের সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। পরে সেসব অস্ত্র ও গোলাবারদ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই থেকে ব্যক্তি পর্যায়ে নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে গত আগস্টের পর থেকে সেনাবাহিনী, সামরিক বাহিনীর কিছু উর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের নিরাপত্তা হুমকি বিবেচনায় শটগান লাইসেন্সের অনাপত্তি দেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ