ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

গত বছরের এই দিনে ফুটে ওঠে সরকারের আগ্রাসী মনোভাব

আজ ১৩ জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, এইদিনে কোটা সংস্কার আন্দোলন গড়ায় ১৩তম দিনে।এদিন আন্দোলনকারীরা যেমন তাদের
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩১ সময়
গত বছরের এই দিনে ফুটে ওঠে সরকারের আগ্রাসী মনোভাব ছবি : সংগৃহীত

আজ ১৩ জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, এইদিনে কোটা সংস্কার আন্দোলন গড়ায় ১৩তম দিনে।


এদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন, তখন একই সাথে আন্দোলনের প্রতি আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে।


এদিন–ই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে ১১ জুলাই শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে মারধর এবং এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।


এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলাবাহিনী। ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্রিফিং করে ছাত্রলীগও।


পরে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলা। ১৪ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস