ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিএনপির মহাসচিবের ভাই ফয়সল আমিনের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ও দলটির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন হামলার শিকার
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩০ সময়
বিএনপির মহাসচিবের ভাই ফয়সল আমিনের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ও দলটির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন হামলার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।


শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে ফয়সল আমিন এই হামলার শিকার হন। উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।


জানা গেছে, সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে চলা উত্তেজনায় ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না ভোট গ্রহণের দায়িত্বে থাকা নেতারা। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনি ফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন দলের কিছু নেতাকর্মী। এ সময় তার প্রাইভেট কারের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।


হামলা ঠেকাতে গিয়ে উজ্জল নামের বিএনপির এক কর্মী আহতও হয়েছেন হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


এই সম্মেলনে সৈয়দ আলমকে সভাপতি, ড. টি এম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ