ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৫, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৫, দুপুর ৩:৫০ সময়
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।


ভুটান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সরকার কর্তৃক ভুটানকে বিশেষ করে চিকিৎসাশিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ভুটানের সম্পৃক্ততা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।


মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের তরুণ প্রজন্মের একে অপরের দেশ সফরের মাধ্যমে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে চায়। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার