ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

এস আলম গ্রুপের বিপুল ঋণ আদায়ে আবারও নিলামের পথে ইসলামী ব্যাংক

সাড়ে ১০ হাজার কোটি টাকার অবশিষ্ট পাওনা উদ্ধারে আবারও নিলামে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটির চট্টগ্রামের খাতুনগঞ্জ
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৫, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৫, দুপুর ৩:৪০ সময়
এস আলম গ্রুপের বিপুল ঋণ আদায়ে আবারও নিলামের পথে ইসলামী ব্যাংক
সাড়ে ১০ হাজার কোটি টাকার অবশিষ্ট পাওনা উদ্ধারে আবারও নিলামে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটির চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা মঙ্গলবার (৮ জুলাই) পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয়বারের মতো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজসহ ১১ একরের অধিক সম্পত্তি নিলামের ঘোষণা দিয়েছে।

এর আগেও গত ২০ এপ্রিল প্রথমবার এসব সম্পত্তি নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় ব্যাংকের বকেয়া দাবি ছিল ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা। তবে এবার ব্যাংকের দাবিকৃত পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩৮ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮৮৯ টাকা ৮০ পয়সা।

চট্টগ্রামের স্থানীয় এক দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুসারে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন বন্ধক রাখা সম্পদ নিলামে তোলা হচ্ছে।

নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে ১০ দশমিক ৯৩ একর জমি ও তাতে নির্মিত কারখানা, যন্ত্রপাতি, প্রশাসনিক ভবন ও অন্যান্য সহায়ক স্থাপনা। উল্লেখযোগ্যভাবে, ২০১৩ ও ২০১৪ সালে সম্পাদিত তিনটি রেজিস্টার্ড মর্টগেজ চুক্তির আওতায় এসব সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল—যার নম্বর যথাক্রমে ৩৩২৭, ৩৭৪৬ এবং ৮০৫৭।

ব্যাংক ইতোমধ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে এবং শিগগিরই নিলাম কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা