ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয়
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ২:৩০ সময়
পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে তাদেরকে পুশ ইন করা হয়।


এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী বিজিবি তাদেরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 


বিজিবি জানায়, শুক্রবার রাতে খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার ও অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করে বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এরইমধ্যে ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদেরকে হস্তান্তর করা হবে। এছাড়া, অমর খানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প