ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২০ শিশুসহ বহু মানুষ

টেক্সাসের গুয়াদালুপ নদীর তীরে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, সকাল ৯:৪৯ সময়
টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২০ শিশুসহ বহু মানুষ
টেক্সাসের গুয়াদালুপ নদীর তীরে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ রয়েছে ২০ জনেরও বেশি শিশু, যারা একটি গ্রীষ্মকালীন শিবিরে অংশ নিচ্ছিল।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় শত শত জরুরি কর্মী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যাবেলায় সংবাদ সম্মেলনে লেইথা জানান, "এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি, আমরা প্রায় ২৪ জন নিহত হয়েছি।"

বন্যার পানির প্রবল স্রোতে রাস্তা-ঘাট অচল হয়ে পড়ায় শুরুতে উদ্ধারকারীরা ক্যাম্পে পৌঁছাতে ব্যর্থ হন। যদিও পরে টেক্সাস পার্কস এবং বন্যপ্রাণী বিভাগের গেম ওয়ার্ডেনরা ক্যাম্প মিস্টিকে গাড়ি নিয়ে প্রবেশ করে ক্যাম্পারদের উদ্ধার করতে সক্ষম হন।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) পর্যন্ত বৃদ্ধি পায়। তিনি বলেন, নদীর ধারে অবস্থিত ক্যাম্প মিস্টিক থেকে "প্রায় ২৩ জন" মেয়ের খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজদের সবাই যে মারা গেছে, এমন ধারণা করা হচ্ছে না। কেউ কেউ গাছে আটকে থাকতে পারে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।

এদিকে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে ঝুলে থাকা একজন উদ্ধারকারী একটি গাছ থেকে একজন মানুষকে উদ্ধার করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্যাকে “ভয়াবহ” ও “মর্মান্তিক” বলে অভিহিত করেছেন।

বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমলেও, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ড্যান প্যাট্রিক। পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে বন্যার ঝুঁকি এখনও রয়ে গেছে।

টেক্সাস ন্যাশনাল গার্ড, ইউএস কোস্ট গার্ড এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সহায়তায় প্রায় ৫০০ জন উদ্ধারকর্মী ও ১৪টি হেলিকপ্টার উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

বন্যাকবলিত অঞ্চলে পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ