ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ভাইকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিত

স্বজন হারানোর বেদনা মেনে নেওয়া বড়ই কঠিন। আর সেই ব্যথা যখন নিজের ছোট ভাইকে হারানোর তখন তা আরও
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
ভাইকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিত ছবি : সংগৃহীত
স্বজন হারানোর বেদনা মেনে নেওয়া বড়ই কঠিন। আর সেই ব্যথা যখন নিজের ছোট ভাইকে হারানোর তখন তা আরও বেশি তীব্র হয়ে ওঠে। ওপার বাংলার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে এখন নেমে এসেছে এমনই এক শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার ছোট ভাই অমিতাভ চক্রবর্তী। 

৬৭ বছর বয়সে প্রয়াত অমিতাভ ছিলেন চিরঞ্জিত চক্রবর্তীর চেয়ে বছর ছয়েকের ছোট। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, খাওয়া, ঘুম — প্রতিটি মুহূর্তে মিশে আছে তাদের অটুট বন্ধন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে ঝরে পড়ল গভীর বিষাদ।

ভাইয়ের স্মৃতিতে একরাশ মন খারাপ নিয়েই ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার থেকে ছ’বছরের ছোট ও। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো চলে যাওয়ার মতো তো ওর কিছুই হয়নি। খালি মনে হচ্ছে মাকে দেখেছি ওকে কোলে করে বাড়ি নিয়ে আসতে। একসঙ্গে খেলা, খাওয়া, ঘুম। এত সুন্দর সময় কাটানোর পর ওকে শ্মশানেও পাঠাতে হলো আমায়। এটা তো দাদা হিসেবে আমার দুর্ভাগ্য।’

চিরঞ্জিত জানান, দিনকয়েক আগেই বুকে সামান্য ব্যথা অনুভব করেছিলেন অমিতাভ। চিকিৎসক তাকে ইসিজি করার পরামর্শ দিয়েছিলেন। রিপোর্টে কোনো সমস্যা না পাওয়ায় ডাক্তার ইকো কার্ডিওগ্রাম করার কথা বললেও, অমিতাভ তাতে গুরুত্ব দেননি। চিরঞ্জিতের কথায়, ‘ও বলেছিল আমি তো ঠিক আছি একদম, কেন টেস্ট করাব। আর সেটাই সর্বনাশ ডেকে আনল।’

মৃত্যুর দিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে অমিতাভ জানিয়েছিলেন অনেক দিন পর নাকি আগের রাতে তার ভালো ঘুম হয়েছে। চিরঞ্জিতের কথায়, ‘এটাই ওর বলা শেষ কথা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। আসলে সত্যি বলতে ওর জন্য এমনভাবে চলে যাওয়াটা হয়তো খুব সুন্দর, কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ