ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি সম্ভব? : সাইফুল হক

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৬ সময়
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি সম্ভব? : সাইফুল হক ছবি : সংগৃহীত
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরো অনেক আগে থেকে করে আসছি। এটা নিয়ে আমরা একটা আলাপ আলোচনা, বোঝাপড়া ও মতামত তৈরির চেষ্টা করে আসছি। এখন যারা এ দাবি করছেন তারা হয়তো অনেক পরে এসে এই কথাগুলো বলছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত দরকার, একটা বোঝাপড়া দরকার। জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই আগামীকাল সপ্তম দিনের মতো আলোচনা করবে। সেখানে আমরা এ ব্যাপারে আলাপ আলোচনা করব।

সংসদের বর্তমান যে ৩০০ আসন, সেটাকে ৪০০ তে উন্নীত করা যায় কিনা এবং তার ভেতরে ১০০ হবে নারী আসন হবে।

আসনগুলোতে সরাসরি নির্বাচন হবে। যেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের ১০০ আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হবে।

আরেকটা আলোচনা এসেছে ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে, এ পদ্ধতির বেশ কিছু জটিলতা রয়েছে। সেদিক থেকে নিম্নকক্ষের মানে জাতীয় সংসদের ১০০ আসন দলগুলোর প্রাপ্ত ভোটের হারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্ধারণ করা যায় কিনা।

তিনি আরো বলেন, আমাদের আগামীকালের সমাবেশে এই আলোচনা প্রাধান্য পেতে পারে। মতৈক্যের জায়গাটায় অধিকাংশ দলের চিন্তায় পার্থক্য আছে। আপার হাউজ যেটা হবে নিম্নকক্ষে ৩০০ আসনের বিদ্যমান পদ্ধতিতে প্রত্যক্ষ নির্বাচন, ১০০ নারী আসনের প্রত্যক্ষ নির্বাচন, এগুলো আলোচনার পর্যায়ে।

আপার হাউসটাতে যে ১০০ আসন হবে সেটা আলোচনায় মোটামুটি বোঝাপড়ায় এসেছে। সেখানে অধিকাংশ দলের মত হচ্ছে, দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন নির্ধারণ করা।

এ ব্যাপারে বিএনপিসহ কিছু দলের আপত্তি আছে। তবে এগুলো নিয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, পৃথিবীর অনেক দেশের আসলে সংখ্যকানুপাতিক পদ্ধতি চালু রয়েছে। সংখ্যানুপাতিকের বেনিফিটটা হচ্ছে, যদি আপনি আপার হাউজে নিম্নকক্ষের সিটের অনুপাতে আসন রাখেন, তবে সেখানে যারা সরকার গঠন করবে বা ধরুন যারা প্রধান বিরোধী দল তাদেরই বিপুল সংখ্যা আপার হাউজে যাবেন।

আর সংখ্যানুপাতিক পদ্ধতি হলে ধরুন, বিপ্লবী ওয়ার্কারস পার্টি যদি সারাদেশে পাঁচ শতাংশ ভোটও পায়, তাহলে কিন্তু আমার সেখানে পাঁচজনের যাবার সুযোগ তৈরি হয়। তার মানে আপার হাউসটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হতে পারে। অনেক বেশি রেপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা