ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

যুক্তরাজ্য-সৌদি প্রবাসী বাংলাদেশীদের স্মার্টকার্ড দেবে ইসি

সংযুক্ত আরব আমিরাতের পর এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৫ সময়
যুক্তরাজ্য-সৌদি প্রবাসী বাংলাদেশীদের স্মার্টকার্ড দেবে ইসি ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের পর এবার যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেশ কয়েকটি বিষয় নিয়ে এ সভা হয়।

জাহাংগীর আলম বলেন, ‘বাংলাদেশি প্রবাসী নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। সেগুলো কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’

চলতি বছরের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতে স্মার্ট কার্ড তুলে দেয় ইসি।

ভোটের আগে যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি সেবা দেয়ার আশা প্রকাশ করে জাহাংগীর আলম বলেন, ‘আমরা এটা শুরু করেছি। কবে পাবে, সেটা না (দুই দেশে টিম) যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আশা করি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারব।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ