ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করল ‘জনতার দল’

চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতার দল।রবিবার (২২ জুন) নির্বাচন ভবনের প্রাপ্তি ও জারি
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করল ‘জনতার দল’ ছবি : সংগৃহীত
চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতার দল।

রবিবার (২২ জুন) নির্বাচন ভবনের প্রাপ্তি ও জারি শাখায় আবেদন জমা দেন দলেল আহ্বায়ক ব্রি.জে. (অব.) শামীম কামাল ও সদস্য সচিব আজম খান।

আবেদন জমা দেওয়ার পর শামীম কামাল সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করেছি৷ আমাদের জেলা ও উপজেলা কমিটি আইন অনুযায়ী গঠন করা হয়েছে। এখন বাকি সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি বলেন, আমরা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষদের সংগঠিত করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য পরবর্তী প্রজন্ম, সামনে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী প্রজন্ম। গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে সুষ্ঠু ধারা তৈরি হয়নি। যে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দরকার তা গড়ে ওঠেনি। 

এই জায়গাতে আমরা মনে করি যদি সৎ, শিক্ষিত ভালো মানুষ একত্রিত হই তাহলে সুষ্ঠু ধারা তৈরি করতে পারবো।

সদস্য সচিব আজম খান বলেন, যে আশা আকাঙ্ক্ষার জন্য দল সৃষ্টি করেছি, তার নিবন্ধনের জন্য আবেদন জমা করলাম। এসময় দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ