ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে : বদিউল আলম

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, সকাল ৯:৫০ সময়
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে : বদিউল আলম ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে।’

শনিবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুজন সম্পাদক বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, টাকার প্রভাব থামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে।

তিনি নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা সক্রিয় হোন, প্রতিবাদী হোন, রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে দায়িত্ব নিন। তাহলেই গণতন্ত্র টিকে থাকবে, নির্বাচন হবে অর্থবহ এবং রাষ্ট্র এগিয়ে যাবে সঠিক পথে।

অতীতে পরিবর্তনের অনেক সুযোগ নষ্ট হয়েছে উল্লেখ করে বদিউল আলম বলেন, এবার সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনের এই সম্ভাবনা কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। রাজনৈতিক নেতারা এবার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।

এ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ