ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি রেখেছি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, সকাল ৯:৪১ সময়
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি রেখেছি : নেতানিয়াহু ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি মন্তব্য করেন। এছাড়া ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন নেতানিয়াহু।

আজ রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইসরায়েলি জনগণের উদ্দেশে হিব্রু ভাষায় এক ভিডিওবার্তা দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, এই মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

তিনি বলেন, গত ১৩ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণ করে ফেলেছে।

নেতানিয়াহু বলেন, “অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম— ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন এবং অভিনন্দন জানান। নেতানিয়াহু বলেন, “ওই ফোনালাপ অত্যন্ত উষ্ণ ও আবেগপূর্ণ ছিল। ট্রাম্প আমাকে, আমাদের সেনাবাহিনীকে এবং পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি।”

নেতানিয়াহু আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আজকের বিশ্বে মুক্তচিন্তার নেতৃস্থানীয় নেতা। তিনি ইসরায়েলের এক অসাধারণ বন্ধু, এমন বন্ধু আর কেউ নেই।”

ইরানের বিরুদ্ধে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ও ইসরায়েলকে সহযোগিতা করার জন্য একাধিকবার ট্রাম্পকে ধন্যবাদও জানান নেতানিয়াহু।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস