ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

চট্টগ্রামে ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৫ জন।আজ মঙ্গলবার (১৭ জুন)
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
চট্টগ্রামে ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত ছবি : সংগৃহীত
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৫ জন।

আজ মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে গত দুইদিন ১০ জন করে করোনা আক্রান্ত হন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত করোনা সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। এই পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে শিশু ১, পুরুষ ১৮ ও নারী ১৯ জন রয়েছেন।

এর আগে গত সোমবার চট্টগ্রামে শফিউল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছে, যা চট্টগ্রামে চলতিবছর করোনা ক্রান্ত প্রথম মৃত্যু। ওই দিন চট্টগ্রামে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের গত ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত বেড়েছে।

তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা