ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ৩:২৫ সময়
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন ছবি : সংগৃহীত
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো মতঐক্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের বিধান রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনি ইশতেহারে রাখতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দ্বিতীয় দিনের বিরতিতে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি পদ নিয়োগ দেওয়া হবে বলেও ঐকমত্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবে।

তিনি জানান, পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন, পাবলিক আন্ডারটেকিংসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ সংখ্যানুপতিক ভিত্তিতে বিরোধীদল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি জানান, বিরতির পর আলোচনা হবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব নিয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস