ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার বরগুনায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

শাকিব খান ও ছেলেদের নিয়ে বাবা দিবসে অপু-বুবলীর পালটাপালটি পোস্ট

ঝড়ের গতিতে এগিয়ে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। সিনেমাটির আয়ও বাড়ছে হুহু করে। চারদিকে মেগাস্টার শাকিবের জয়জয়কার। এরইমধ্যে
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, বিকাল ৫:৪২ সময়
শাকিব খান ও ছেলেদের নিয়ে বাবা দিবসে অপু-বুবলীর পালটাপালটি পোস্ট ছবি : সংগৃহীত
ঝড়ের গতিতে এগিয়ে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। সিনেমাটির আয়ও বাড়ছে হুহু করে। চারদিকে মেগাস্টার শাকিবের জয়জয়কার। এরইমধ্যে একটি পারিবারিক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বাবা দিবসে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে দারুণ সময় কাটালেন শাকিব।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিচ্ছেন। ফলে বিশেষ এই দিনটিতে সন্তানের সঙ্গে কাটানো তার ভালো কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন নায়কের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

রোববার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলেকে শুনছেন শাকিব খান।

ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, ‘ভেরি গুড।’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’

এদিকে অপু বিশ্বাসের সেই পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের কাটানো সুন্দর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা শবনম বুবলী।

যেই ভিডিওতে দেখা যায়, তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। শাকিব খান তখনও কিছুটা ঘুমঘুম চোখে, কিন্তু ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন।

এসময় শাকিবকে বলতে শোনা যায়, তোমার বাবা কে? অথবা মজার ছলে, আমরা কোনো গ্রুপের মালিক। বীরও বাবার সেই প্রশ্নের জবাব দিচ্ছেন মিষ্টিমুখেই।

পাশ থেকে বুবলীকে বলতে শোনা যায়, বাবাকে পাপ্পা দাও তো। ছেলের দেওয়া চুমুর জবাবে শাকিবও আদরে ছেলেকে চুমু দেন। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী নিজেই।

এই ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।”

বাবা দিবসে শাকিব খানের সঙ্গে কাটানো সন্তানদের সুন্দর এই মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনদের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন পারিবারিক ভালোবাসার এই প্রকাশ সুন্দর একটি দৃষ্টান্ত, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের প্রতিযোগিতা হিসেবেও দেখছেন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল