ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

নির্বাচনে মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান সারজিস আলমের

যেকোনো নির্বাচনে মাদক কারবারি, দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, বিকাল ৫:৪১ সময়
নির্বাচনে মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান সারজিস আলমের ছবি : সংগৃহীত
যেকোনো নির্বাচনে মাদক কারবারি, দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ রোববার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সর্বদক্ষিণের স্থল সীমান্ত কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের নাফ নদীর পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে নাফ নদীর জেটি এলাকার গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কয়েকজনের সঙ্গে কথা বলেন সারজিস আলম। এ সময় তাদের কাছে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে কতটুকু জানেন, তাকে চিনেন কিনা বা কীভাবে চিনেন এসব প্রশ্ন করেন কয়েকজনকে।

এ সময় তিনি তাদের দল নাম জানা এবং তাকে চিনতে পারায় আনন্দ প্রকাশ করে করেন। তিনি জানতে চান সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান কমেছে কিনা? আওয়ামী লীগের লোকজন যারা মাদক সিন্ডিকেট পরিচালনা করতে তারা আছেন কিনা পালিয়ে গেছে এসব তথ্য জানতে চান। এরপর তিনি তাদের দলের যোগদানের আহ্বানও জানান।

এ সময় টেকনাফের ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল, রবিউল আলমসহ অন্যান্যরা তার সাথে দেখা করেন। পরে একটার দিকে কক্সবাজারে ফিরেন সারজিস আলম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা