ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তবুও তাপমাত্রা বাড়তে পারে

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:০ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:০ সময়
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তবুও তাপমাত্রা বাড়তে পারে ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়বে।

রোববার (১৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে , আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে।

তথ্য অনুযায়ী , রাজশাহী বিভাগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও পাবনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইভাবে রংপুর বিভাগেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনাজপুর ও নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ এবং অন্যত্র মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। রংপুর শহরের গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ , সিলেট ও চট্টগ্রাম বিভাগেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সিলেটে সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা প্রশমিত হতে পারে।

খুলনা ও বরিশালেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ এলাকায়ও মৃদু তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে, তবে তা কিছু অংশে প্রশমিত হতে পারে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, তবে সেটিও ধীরে ধীরে কমতে পারে বলেও জানানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ