ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গুজরাটে ২৪ ঘণ্টায় ২০৩ জনের করোনা শনাক্ত, রাজ্যে মোট আক্রান্ত ছাড়াল ১,২৮১

ভারতের গুজরাট রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১১:৩০ সময়
গুজরাটে ২৪ ঘণ্টায় ২০৩ জনের করোনা শনাক্ত, রাজ্যে মোট আক্রান্ত ছাড়াল ১,২৮১ ছবি : সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৮১ জনে।

গুজরাটের স্বাস্থ্য দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, বর্তমানে ২৩ জন আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, গতকাল একদিনেই ১৪৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এর পাশাপাশি গত ১০ দিনের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ৯ জুন—২৩৫ জন। সবচেয়ে কম শনাক্ত হয়েছিল ১ জুন—৫৫ জন।

উল্লেখযোগ্য বিষয় হলো, জুন মাসের শুরু থেকে গুজরাটে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ১ জুন আক্রান্তের সংখ্যা ছিল ৩২০, যা ১১ দিনের ব্যবধানে চার গুণেরও বেশি বেড়ে ১,২৮১-এ পৌঁছেছে।

আগামী ২৭ জুন রাজ্যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংক্রমণ রোধে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল।

এদিকে, ওমিক্রনের দুটি নতুন ভ্যারিয়েন্টের কারণে ভারজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে জানুয়ারি থেকে। বর্তমানে গোটা ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই